19.3 C
Munich
Monday, May 25, 2026

তাড়াইলে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

Must read

কিশোরগঞ্জ প্রতিনিধি: তাড়াইল পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৬ জুলাই) বিকালে তাড়াইল উপজেলা পরিষদ চত্বর বালুর মাঠে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বাণ চৌধুরী।

তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ভূঞা শাহীন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তারেক মাহমুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ, তাড়াইল সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফারুখ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আবদুল হাই, তাড়াইল প্রেসক্লাবের সভাপতি দেওয়ান ফারুক দাদ খান, তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আবদুর রহমান প্রমুখ।

বক্তাগণ তাড়াইলে মাদক নির্মুলে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article