চীফ রিপোর্টারঃ গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং দীর্ঘদিন যাবৎ কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ময়মনসিংহে দক্ষিণ জেলা বিএনপির সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল সকাল ১১ি টার সময় দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ পালন করে দলটির নেতা-কর্মীরা। সমাবেশ শেষে পূর্বনির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে তারা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশী বাঁধার মুখে পড়ে। বাঁধার মুখে পড়ে বিক্ষোভ মিছিলটি বেশিদূর পর্যন্ত এগুতে পারেনি। কার্যালয় চত্বরের সম্মুখস্থ রাস্তায় আটকে দিয়েছে পুলিশ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে নগরীর নতুনবাজার দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নগর বিএনপির সভাপতি অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এছাড়াও বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপি, ছাত্রদল.যুবদল,স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়।


