ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে দু’বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জননেতা আলহাজ্ব মোঃ আবদুছ ছাত্তার গত সোমবার চীন গমন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর সঙ্গী আলহাজ্ব মোঃ আবদুছ ছাত্তার সহ কেন্দ্রীয় নেতীবৃন্দ চীন দেশ যায়। সেখানে ৫ দিন অবস্থান করে আমার দেশের উদ্দেশ্যে রওনা হবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপনের সোনার বাংলা বাস্তবে রূপ ধারণ করার লক্ষে আওয়ামীলীগ সরকার রাতদিন অক্রান্ত পরিশ্রম করে যাচ্ছে। এরই অংশ হিসেবে ঈশ্বরগঞ্জের উন্নয়নের রূপকার আলহাজ্ব মোঃ আবদুছ ছাত্তার ঈশ্বরগঞ্জকে বাংলাদেশের মধ্যে একটি উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলার জন্য কাজ করছে। তার সময়ে উপজেলায় স্কুল কলেজ মাদরাসা রাস্তাঘাট ব্রিজ কালভার্ট সহ ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী আবদুছ ছাত্তার নাম অন্তভূক্ত করায় দলীয় নেতাকর্মী এবং উপজেলাবাসী প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী’র চীন সফর সঙ্গী ঈশ্বরগঞ্জের আবদুছ ছাত্তার


