15.1 C
Munich
Tuesday, May 26, 2026

ঝিনাইদহের শৈলজানাথ মাধ্যমিক বিদ্যলয়ে অর্ধ-বার্ষিক পরীক্ষা শুরুর ১ঘন্টা পর প্রশ্ন বিতরণ

Must read

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ সদর উপজেলার শৈলজানাথ মাধ্যমিক বিদ্যলয়ে অর্ধ-বার্ষিক পরীক্ষায় ৪জন ছাত্রীকে ১ঘন্টা বিলম্বে প্রশ্ন বিতরণের অভিযোগ পাওয়া গেছে।

১লা জুলাই সোমবার সকালে স্কুলের ৮ম শ্রেণীর গনিত পরীক্ষায় এঘটনা ঘটে। ভূক্তভুগি পরীক্ষার্থীদের কাছ থেকে জানাগেছে, সকাল ১০টায় পরীক্ষা শুরু হলেও ৪জন ছাত্রীকে প্রশ্ন পত্র না দিয়ে অন্যের সাথে বসে পরীক্ষা দিতে বলে এবং প্রায় ১ঘন্টা পরে ঝিনাইদহ শহর থেকে ফটোকপি করে এনে তাকে প্রশ্ন দেয়।

এমন ঘটনা ঘটেছে ৬ষ্ট ও ৭ম শ্রেনীর আরও ৪জন শিক্ষার্থীর। এ বিষয়ে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত কক্ষ পরিদর্শক সহকারী শিক্ষিকা মনোয়ারা খাতুন জানান, ৮ম শ্রেনীর একটি প্রশ্ন বাতিল হওয়ায় একজন ছাত্রীকে প্রশ্ন দিতে কিছুটা বিলম্ব হয়েছে পরে হেডস্যার প্রশ্ন আনার সাথে সাথে তাকে তা দেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বিশ্বাস জানান, যশোর বোর্ডের প্রশ্ন ডাউনলোড করার পর তা ফটোকপিতে কম পড়ায় কয়েজন ছাত্রীকে প্রশ্ন সময়মত দিতে পারিনায় পরে আবার ফটোকপি করে দিতে আধাঘন্টা বিলম্ব হয়েছে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার জানান এ ব্যাপারে আমার নিকট কেউ অভিযোগ দেয়নি লিখিত অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেব।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article