10.7 C
Munich
Wednesday, June 10, 2026

নেত্রকোনার কেন্দুয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

Must read

নেত্রকোনা প্রতিনিধিঃ কেন্দুয়া থানা পুলিশ গত সোমবার রাতে কেন্দুয়া-সান্দিকোনা-গন্ডা-ইশ্বরগঞ্জ সড়কের শাহেদপুর নামকস্থানে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ আব্দুল হাই (২৫) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুজ্জামান বলেন, ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ উপজেলার শমরেজপুর সোহাগী গ্রামের মৃত আজিজুল হকের ছেলে আব্দুল হাই দীর্ঘদিন যাবৎ ঈশ্বরগঞ্জ, গৌরীপুর, কেন্দুয়া, আঠারবাড়ী, নান্দাইল, কিশোরগঞ্জসহ বিভিন্ন এলাকায় গাঁজার ব্যবসা পরিচালনা করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সোমবার রাত আটটার দিকে সান্দিকোনা-ঈশ্বরগঞ্জ সড়কের গন্ডা ইউনিয়নের সাহেদপুর নামক স্থানে অভিযান চালিয়ে আব্দুল হাইকে আটক করে।

এ সময় দেহ তল্লাশী চালিয়ে তার পেটে বাঁধা পলিথিনের ব্যাগে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article