Tuesday, August 18, 2026

হরিণাকুন্ডু ৫নং কাপাশহাটিয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা

Must read

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ৫নং কাপাশহাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আসন্ন উপ-নির্বাচনে মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন রবিবার উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রার্থীরা। স্ব-স্ব কর্মী সমর্থক সহ রিটার্নিং অফিসারের কার্যালয়ে রোববার এ মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা।

নির্বাচনের দায়িত্বে নিয়োজিত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা নূর উল্লাহ জানান, মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন রোববার তিনজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। এরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শরাফত দৌলা ঝন্টু, স্বতন্ত্র প্রার্থী ঝিনাইদহ কেশবচন্দ্র মহাবিদ্যালয়ের সাবেক ভিপি মাহবুব আলম ও খাইরুল ইসলাম। উল্লেখ্য, গত ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে ঐ ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি মশিউর রহমান জোয়ার্দ্দার দলীয় প্রার্থী হিসাবে নির্বাচন করায় ইউনিয়নটি শূন্য ঘোষনা করে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য গত ১৮ জুন নির্বাচনের জন্য তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামি ২৫ জুলাই ঐ ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের ১৭ হাজার ৯ শত ৭৩ জন নারী পুরুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article