বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি ॥
জামালপুরের বকশীগঞ্জে মোটর সাইকেল-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আবদুল আলিম তারা (৪৮) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ইসলামপুর-জামালপুর সড়কে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটনা ঘটে। আবদুল আলিম তারা বকশীগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও মেরুরচর ইউনিয়নের খেয়ারচর গ্রামের মৃত ধলান মিয়ার ছেলে। তিনি বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ছিলেন।
জানা যায়,মঙ্গলবার সন্ধ্যায় মোটর সাইকেল যোগে বকশীগঞ্জ থেকে জামালপুর যাওয়ার পথে ইসলামপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা সিএনজি’র সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরতর আহত হন বকশীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবদুল আলিম তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ময়মনসিংহ নেওয়ার পথেই তিনি মারা যান। তার মৃত্যুতে সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান বিপ্লব,স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আগা সাইয়ুম,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুমান,ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি ও বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন গভীর শোক প্রকাশ করেছেন।


