মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জে সারজিনা আক্তার নামে এক স্কুল ছাত্রী মৃত্য নিয়ে নানা রহস্যের সৃষ্টি হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে থানা পুলিশ। সারজিনা (১৬) চলমান এসএসসি পরীক্ষার্থী ছিলেন। সারজিনা পৌর শহরের চরকাউরিয়া চড়িয়াপাড়া এলাকার শমসের আলীর মেয়ে।
রোববার(১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সারজিনা আক্তারকে মৃত অবস্থায় বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে কর্মরত ডাক্তারকে জানানো হয় সারজিনা গত কয়েক দিন যাবত অসুস্থ ডাক্তার পরিক্ষা নিরিক্ষা করে তাকে মৃত ঘোষনা করেন।পরে বাড়ীতে নিয়ে গেলে এলাকায় জানাজানি হলে পরিবারের পক্ষ থেকে জানানো হয় এসএসসি পরিক্ষা খারাপ হওয়ার কারনে সারজিনা বসত ঘরের ধর্নার সাথে ওড়না প্যাচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সারজিনার বাবা মা ভাই বোন ঢাকায় ছিলেন সে তার নানীর বাড়ীতে থেকে পড়াশোনা করতেন।
সারজিনা আক্তারের মা পারভীন বেগম জানান,কয়েক মাস আগে সারজিনা খেয়ারচর এলাকার রুবেল নামের এক ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এবং সেই ছেলের বাড়ীতে গিয়ে উঠে কিন্তু মেয়ের বিয়ের বয়স না হওয়ায় সেই এলাকার মেম্বারের মাধ্যমে বৈঠক করে মেয়ের বয়স হলে দুজনের বিয়ে দিবে মর্মে মেয়েকে ফেরত পাঠায় কিন্তু গত কয়েক দিন আগে গোপনে অন্য মেয়েকে বিয়ে করেছে প্রতারক সেই ছেলে। সারজিনা বিয়ের খবর জানতে পেরে মানতে না পেরে দুঃখে কষ্টে আত্মহত্যা করতে পারে।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) শরিফ উদ্দিন জানান,সকল বিষয় মাথায় রেখেই তদন্ত হবে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ জানা যাবেনা।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ অজানা। তদন্ত শুরু করলেই সব কিছু পরিস্কার হবে।


