10.7 C
Munich
Wednesday, June 10, 2026

বকশীগঞ্জে আদিবাসী দিবস পালিত

Must read

লিয়াকত হোসেন বাবুল ॥
জামালপুরের বকশীগঞ্জে আর্ন্তজাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। বর্নাঢ্য আনন্দ র‌্যালি,আলোচনা সভা ও নাচ গানের মধ্যদিয়ে দিবসটি পালন করে ভারতীয় সীমান্তবর্তী গারো পাহাড়ের আদিবাসীরা। দিবসটি উপলক্ষে মঙ্গলবার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দিঘলাকোনা সাধু আন্দ্রে ব্যাসেট ক্যাথলিক মিশনে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) এবং এসডিএফ,ভিডিসি ও উন্নয়ন সংঘের ( সীডস্ কর্মসূচী) সহযোগীতায় বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) বকশীগঞ্জ উপজেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। দুপুরে সাধু আন্দ্রে মিশন থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গারো পাহাড়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ধর্ম পল্লীতে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে গারো ছাত্র সংগঠন (বাগাছাস) বকশীগঞ্জ শাখার সভাপতি রাহুল রাকসামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব মহিলা লীগের সভাপতি জুহুরা বেগম,ইউপি সদস্য সাইফুল ইসলাম,সুবর্না আক্তার, ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অনন্ত মারাক,আদিবাসী ক্রেডিট ইউনিয়নের সভাপতি রতন বানোয়ারী প্রমূখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article