Thursday, October 29, 2026

বিএনপি একটি সাহসের নাম-বিএনপি করতে কলিজা লাগেঃ রুমিন ফারহানা এমপি

Must read

সুমন ভৌমিকঃ সারাদেশে বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গ্যাসের মূল্য বৃদ্ধি ও জ্বালানীখাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির যৌথ আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রবিবার (৩১ জুলাই) বিকালে ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহাবুবুর রহমান রানা’র সভাপতিত্বে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলমের যৌথ সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল এবং প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি।

এছাড়াও বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম এনায়েত উল্লাহ কালাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, আক্তারুজ্জামান বাচ্চু, আখতারুল আলম ফারুক, ডা. মোফাখার হোসেন রানা, এডভোকেট ফাত্তাহ খান, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান রোকন, উত্তর জেলা যুবদল সভাপতি শামসুল হক শামছু, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি শহিদুল আমিন খসরু, দক্ষিণ জেলা কৃষক দলের জেলা আহবায়ক এনামুল হক আকন্দ লিটন, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুনন, দক্ষিণ জেলা মহিলা দলের জেলা সভাপতি ফরিদা ইয়াসমিন পারভীন প্রমুখ।

প্রধান বক্তা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি বলেন, সারাদেশে গ্যাসের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং, গ্যাসের সঙ্কট, জ্বালানী সঙ্কট এরকম অনেক সঙ্কটের কথা আমরা বলতে পারি। আমার গুম, বিচার বহির্ভূত হত্যার কথা বলতে পারি। আমরা আমার ভাই হারানোর বেদনা, মা হারানোর কষ্ট, সন্তান হারানোর কষ্টের কথা বলতে পারি। আমি বলতে পারি অসংখ্য কর্মীর নামে লাখ লাখ মামলা, একেকটা মামলায় হাজার-হাজার আসামী। খালেদা জিয়া থেকে শুরু করে আমার মতন ছোট্টকর্মী একেক জনের বিরুদ্ধে শত-শত মামলা। এই সব সমস্যার একটাই সমাধান সরকারের পতন।

তিনি বলেন, এখন অধিক টাকা বিদ্যুত বিল দিতে হয়। গত দশ বছরে এগারবার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। ক্যাপাসিটি চার্জের নামে দেশের দশটি কোম্পানি নব্বই হাজার কোটি টাকা লুট করে নিয়েছে গেছে। আজকেও যখন ভোলায় বিদ্যুত লোডশেডিংয়ের প্রতিবাদে সমাবেশ হচ্ছিল, সেখানেও আমার এক ভাইয়ের রক্ত ঝড়েছে, নিহত হয়েছে। দশ টাকার কেজি চাল সত্তর টাকায় গিয়েছে। নিত্য প্রয়োজনীয় কোনো জিনিসের হাত দেয়ার উপায় নাই। আমরা বহু গুমের শিকার হয়েছি, বহু নির্যাতনের শিকার হয়েছি, রক্তাক্ত হয়েছি। আমরা কাউকে ছেড়ে দেবো না।

এসময় তিনি বলেন, আমি যেখানে যাই-দেখি গুমের ভয় আছে, বিচার বহির্ভূত হত্যার ভয় আছে, মামলার ভয় আছে। কিন্তু আমার বিএনপি ভাইয়েরা, আমার সহযোদ্ধারা ভয় পায় না। বিএনপি একটা সাহসের নাম-বিএনপি করতে কলিজা লাগে। গত পনের বছর চক্রান্ত করে বিএনপিকে ক্ষমতার বাইরে রেখেছেন। বিএনপিকে দমাইতে পারেন নাই, ভাংতে পারেন নাই। বিএনপি আগের চেয়েও বেশি শক্তিশালী হয়েছে।

বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, নির্বাচন কমিশন একটা এমপিকে সামলাতে পারেন নাই, সে দেশের নির্বাচন করবে কেমন করে। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যথিত নির্বাচনে অংশগ্রহণ করবে না। এটা বিএনপি’র সিদ্ধান্ত, তারেক রহমানের সিদ্ধান্ত। আপনারা বিএনপিকে ভাংগার জন্য যতোই ষড়যন্ত্র করেন, যতোই আক্রমন করেন, বিএনপি তারেক রহমানের নেতৃত্বে সুসংগঠিত।

 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article