Monday, August 17, 2026

বকশীগ‌ঞ্জে কৃ‌ষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Must read

মতিন রহমান।। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় জামালপুরের বকশীগঞ্জে তিনদিন ব্যাপী অনুষ্ঠিত কৃষি মেলা-২০২২ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বকশীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) জাকিয়া সুলতানা।

বকশীগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আলমগীর আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামালপুর খামারবাড়ী অতিরিক্ত উপ পরিচালক(শস্য) মোঃ হারুন অর রশিদ,বকশীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনুপ সিংহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ তোবায়ের হোসেন,উপজেলা সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এজেডএস লতিফুর রহমান। এসময় স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার আনোয়ার হোসেন।

উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত বকশীগঞ্জ উপজেলায় তিন দিনব্যাপী (২৬ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত) কৃষি মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান,উদ্যোক্তা অংশগ্রহণ করে। সমাপনী দিনে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং স্টল মালিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article