Thursday, July 2, 2026

পদ্মা সেতুর উদ্বোধন: আনন্দে মেতেছে বকশীগঞ্জবাসী

Must read

মতিন রহমান।। পদ্মা সেতু উদ্বোধনী দিনে আনন্দ-উল্লাসে মেতেছে জামালপুরের বকশীগঞ্জবাসী। সেতু উদ্বোধন উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে বর্ণাঢ্য র‌্যালি,আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুন) সকালে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে এ বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি উপজেলা সরকারি গণগন্থাগার প্রবেশ করে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন র‌্যালিতে অংশগ্রহণকারীরা।

অপরদিকে,পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি নুর মোহাম্মদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়ের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মালীবাগ মোড়ে  গিয়ে শেষ হয়। পরে প্রধানমন্ত্রীর সার্বিক উন্নয়ন তুলে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article