Thursday, July 2, 2026

শ্রীরবর্দীতে ৬ জনকে কুপিয়ে জখম,মা-মেয়েসহ ৩ জন নিহত

Must read

মতিন রহমান।। শেরপুরের শ্রীবরদীতে দুর্বৃত্তদের হামলায় মা-মেয়েসহ তিন জন নিহত হয়েছেন আরো ৩ জনের অবস্থা আশংকা জনক। আহতদের মুমুর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর পুটল গ্রামে বোরকা পড়ে অতর্কিত সন্ত্রাসী হামলার এই ঘটনা ঘটে। ঘটনায় বকশীগঞ্জ হাসপাতালে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান,বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে বোরকা পরিহিত দুইজন অজ্ঞাতনামা কতিপয় সন্ত্রাসী কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর পুটল গ্রামের মনু মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে ৩ জনকে গলাকেটে এবং অরো আরো ৩ জনকে এলোপাথারী কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পথেই মারা যায় মনিরা বেগম নামে (৪২) নামে এক নারী। বকশীগঞ্জ হাসপাতালে আনার পর আরো দুই জনের মৃত্যু হয়। যারা মারা গেছেন তারা হলেন,মনু মিয়ার কন্যা মনিরা বেগম (৪২),স্ত্রী শেফালী বেগম (৬০) ও মৃত নুর জামালের ছেলে মাহমুদ হাজী (৬৫)। আহতরা হলেন আহাদ আলীর স্ত্রী বাচ্চুনী বেগম (৫২),জয়নাল আবেদীনের ছেলে মনু মিয়া (৭৫) ও মনু মিয়ার ছেলে শাহাদাৎ হোসেন (৪০)। তবে কি কারনে এই হামলার ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

শেরপুর ডিবি পুুলিশের ইন্সপেক্টর রিয়াদ মাহমুদের নেতৃত্বে একটি টিম তদন্তের জন্য বকশীগঞ্জ হাসপাতালে অবস্থান করছেন। ইন্সপেক্টর রিয়াদ মাহমুদ বিঢয়টি নিশ্চিত করে জানান,অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ আজিজুল হক সত্যতা নিশ্চিত করে জানান,বকশীগঞ্জ হাসপাতালে ৫ জনকে নিয়ে আসা হয়৷ এর মধ্যে দুইজন মারা যায় এবং তিনজনকে মুমুর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article