Sunday, July 5, 2026

বকশীগঞ্জে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Must read

মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থী  ২০২২ এর বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) দুপুরে বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুজপ্রতিম শিক্ষার্থীবৃন্দর আয়োজনে বিদ্যালয়ের সেমিনার রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতাউর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন শিক্ষক সুশীল বর্মন,শিক্ষক ফজলুল হক,শিক্ষক আতাউল্লাহ মাহবুব তানভির,শিক্ষক মানিক তরফদার,শিক্ষক আজিম। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দশম শ্রেনীর ছাত্রী জান্নাতুল ফেরদৌস রুম্পা।

বকশীগঞ্জ  উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এর পক্ষ থেকে এস.এস.সি পরীক্ষার্থী সবাইকে ফাইল,কলম,স্কেল উপহার দেওয়া হয়।

উল্লেখ্য, চলতি বছর বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হতে ৬৬ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করবে। সভা শেষে পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article