Monday, August 17, 2026

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ পুর্ববাংলা কমিউনিষ্ট পার্টির আঞ্চলীক নেতা গ্রেফতার

Must read

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের হরিণাকুন্ডু থানা পুলিশ অস্ত্র ও গুলিসহ পুর্ববাংলা কমিউনিষ্ট পার্টির আঞ্চলীক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম (৩৫) দৌলতপুর ইউনিয়নের কেষ্টপুর গ্রামের দুলু মন্ডলের ছেলে।

হরিনাকুন্ডু থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিশেষ অভিযান চলাকালীন সময়ে শুক্রবার দিবাগত রাত ২টায় এস আই জিয়াউল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম কেষ্টপুর গ্রামের জাহিদুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে তার রান্না ঘরের মাচার উপরে রাখা দেশী তৈরি একটি ওয়ান সুটারটার গান ও এক পিচ গুলি সহ জাহিদুলকে গ্রেফতার করে। পরদিন সকালে তাকে ঝিনাইদহ কোর্ট হাজতে প্রেরণ করে।

এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। তিনি আরো জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চলছে এ ব্যাপারে আইনে সর্বশক্তি প্রয়োগ করা হবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article