13.5 C
Munich
Monday, May 25, 2026

আ’লীগের কমিটি গঠনের লক্ষ্যে মাঠে নেমেছেন নূর মোহাম্মদ

Must read

মোহাম্মদ আসাদ ॥
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ৭ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও পৌর সভার ওয়ার্ড পর্যায়ে আওয়ামীলীগের কমিটি গঠনের লক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে পথসভা করে উপজেলা আওয়ামীলীগ। দলকে গতিশীল ও যোগ্য নেতৃত্ব গঠনের লক্ষ্যে মাঠে নেমেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি নূর মোহাম্মদ। শুক্রবার বাট্টাজোড় ইউনিয়নে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি নূর মোহাম্মদ। পথসভায় অন্যান্যের মধ্যে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার,সহ-সভাপতি আবু জাফর,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন লাজু, সদস্য নজরুল ইসলাম,মনিরুজ্জামান মনির,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুমান, সাবেক সহ-সভাপতি সাইদুর রহমান লাল,উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাজন মিয়া ও যুগ্ম আহবায়ক শাহ মোহাম্মদ শান্ত প্রমূখ উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article