নিজস্ব প্রতিনিধি ঃ বকশীগঞ্জ উপজেলা যুব মহিলালীগের সাংগঠনিক সম্পাদক জেমি ইয়াছমিন বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবগঠিত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মনোনীত হয়েছেন। বুধবার জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ ও সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন বকশীগঞ্জ উপজেলা ছাত্র লীগ ও বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ শাখা ছাত্রলীগের কমিটি অনুমোদন দিয়েছেন। রাজন মিয়াকে আহবায়ক ও পনির আহমেদকে ১নং যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। কমিটিতে ৯ জনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। জেমি ইয়াছমিন হলেন নতুন কমিটির ৯ নং যুগ্ম আহবায়ক।
জানা যায়,২০২০ সালের ৩ মার্চ বকশীগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের কমিটি গঠন করা হয়। জুহুরা বেগমকে সভাপতি ও মরিয়ম খানম শিমুকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয় জেলা যুব মহিলালীগ। ওই কমিটিতে চারজনকে সাংগঠনিক সম্পাদক করা হয়। উপজেলা যুব মহিলা লীগের সভাপতি জুহুরা বেগমের মেয়ে জেমি ইয়াছিনকে ৩ নং সাংগঠনিক সম্পাদক করা হয়।
বুধবার নবগঠিত উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটিতেও যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক জেমি আক্তারকে যুগ্ম আহবায়ক করা হয়েছে।
যুব মহিলালীগের সাংগঠনিক সম্পাদক জেমি ছাত্রলীগের যুগ্ম আহবায়ক


