মতিন রহমান।। মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বকশীগঞ্জ পৌরসভার আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৩ মার্চ)বকশীগঞ্জ বটতলা মোড়ে পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন,প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শ্রী পরিমল সাহা, আরও বক্তব্য রাখেন বকশীগঞ্জ হিন্দু কল্যান পরিষদের সাধারন সম্পাদক শ্রী অনুপ কুমার সেন, বীর মুক্তিযোদ্ধা সেলিম রেজা,বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম,বীর মুক্তিযোদ্ধা ফরহাদ হোসেন,বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন,বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক,বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া, বীর মুক্তিযোদ্ধা ফজল গাজী,বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ,বীর মুক্তিযোদ্ধা আঃ আলী ও বীর মুক্তিযোদ্ধা মমিন মাষ্টার প্রমূখ্য।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বকশীগঞ্জ পৌরসভার সচিব নূরুল আমীন ও প্যানেল মেয়র মিজানুর রহমান।আলোচনাসভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


