32.9 C
Munich
Sunday, June 21, 2026

বকশীগঞ্জে ‘ইউএনও-এসিল্যান্ড’ অফিস কর্মচারীদের কর্মবিরতিতে মানুষের ভোগান্তি

Must read

মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিস এর কর্মরত কর্মচারীদের (গ্রেড ১৩-১৬) পদ পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির বকশীগঞ্জ শাখার উদ্যোগে সারা দেশের ন্যায় পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে।

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির বকশীগঞ্জ শাখার কর্মবিরতি চলমান থাকার কারণে উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত সেবা প্রত্যাশীরা সেবা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছেন। গতকাল ১ মার্চ থেকে চলা এই কর্মবিরতি পরবর্তি কেন্দ্রীয় কোন নির্দেশনা না পাওয়া পর্যন্ত আগামী ২৪ মার্চ পর্যন্ত চলবে।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসে প্রতিদিন শত শত মানুষ সেবা গ্রহণের জন্য আসেন কিন্তু কর্মবিরতির কারণে সাধারণ সেবা প্রত্যাশীদের ভোগান্তি এখন চরমে।

ভূমি অফিসে সেবা নিতে আসা মোস্তাইন বিল্লাহ বলেন জমির খাজনা-খারিজের কাজ করার জন্য অফিসে এসেছিলাম কিন্তু এসে দেখি অফিসে কর্মবিরতি চলছে। তাই চলে যাচ্ছি। তবে এই ধরনের কর্মবিরতি বেশিদিন চললে অনেক মানুষই চরম ভাবে ক্ষতিগ্রস্থ্য হয়ে পড়বেন।

কর্মবিরতিতে অংশগ্রহণ করছেন উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক শান্তি খাতুন,অফিস সহকারী আহম্মেদ সাঈদ,আবু সাঈদ ও উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ আবু খায়ের। সকল দাবী দ্রুত পূরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছে এই আন্দোলনকারীরা। তা না হলে আগামীতে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী প্রদান করা হয়।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article