34.2 C
Munich
Sunday, June 21, 2026

নিলক্ষিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি  সভা

Must read

মোহাম্মদ আসাদঃ জামালপুরে বকশীগঞ্জের নিলক্ষিয়া আর জে পাইলট উচ্চ বিদ্যালয়ের নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম সভা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ ফেব্রুয়ারী (সোমবার) সকালে ইউপি চেয়ারম্যান ও নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম সাত্তারের সভাপতিত্বে বিদ্যালয়ের সভাকক্ষে প্রথম সভা ও পরিচিতি সভা হয়।

সে সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত) সুজা উদ্দিন, সাধারণ শিক্ষক সদস্য মোঃ আব্দুল করিম, মোঃ রফিকুল ইসলাম, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য আলফাতুন্নাহার, সাবেক প্রধান শিক্ষক সামিউল হক তোতা, সাজিমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) তারেকুজ্জামান ছোটন, অভিভাবক সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মিষ্টার, অভিভাবক সদস্য আনোয়ার হোসেন,অভিভাবক সদস্য, গোলাম রব্বানী (কর্ণল) ও ফজলুল হক, মহিলা অভিভাবক সদস্য সুমি বেগমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন ।

জানা যায়, গত ১২ জানুয়ারি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যের নির্বাচন হয় এবং ১৭ জানুয়ারি সভাপতির নির্বাচন হয় এতে সভাপতি নির্বাচিত হয় বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নিলক্ষিয়ার ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার।

সভায় বিদ্যালয়ের মানোন্নয়নে নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, নিলক্ষিয়া আর জে পাইলট উচ্চ বিদ্যালয়টি ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article