নিজস্ব প্রতিনিধি ॥
অভিনন্দন ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটিডে বকশীগঞ্জ শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন ফুয়াদ। ইসলামী ব্যাংক বকশীগঞ্জ শাখার নতুন ভবন উদ্বোধন ও শাখা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহন করায় বিভিন্ন ব্যাক্তি ও সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
জানা যায়,বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের সর্দারপাড়া এলাকার সন্তান আনোয়ার হোসেন ফুয়াদ। তার বাবার নাম মরহুম রফিকুল হক মুন্সী। গত রোববার বকশীগঞ্জ ইসলামী ব্যাংক বকশীগঞ্জ শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। বিভিন্ন ব্যাক্তি ও সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।যারা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্যাংক ব্যবস্থাপক আনোয়ার হোসেন ফুয়াদ। সেই সাথে আগামী দিনে ব্যংকিং কার্যক্রম পরিচালনায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। যারা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তাদের মধ্যে বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়সহ দলীয় নেতাকর্মী, বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগর,সদস্য সচিব ফখরুজ্জামান মতিন,বকশীগঞ্জ শিল্প ও বনিক সমিতির সভাপতি মানিক সওদাগর,সাধারণ সম্পাদক আবদুল হামিদ,মেরুরচর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সিদ্দিকুর রহমান,বকশীগঞ্জ গার্মেন্টস মালিক সমিতি, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন,সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়নসহ সকল সাংবাদিক,মেরুরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি,যুবলীগ নেতা ফরহাদ হোসেন পলাশ,খন্দকার শামীনসহ যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
ফুলেল শুভেচ্ছায় সিক্ত ইসলামী ব্যাংক ব্যবস্থাপক ফুয়াদ,কৃতজ্ঞতা প্রকাশ


