Thursday, August 20, 2026

বকশীগঞ্জে ১৭ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

Must read

 

নিজস্ব প্রতিনিধি॥
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন চেয়ারম্যান,সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীরা। মনোনয়ন জমাদানের শেষ দিন বৃহস্পতিবার উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আশিকুর রহমান সরকার জানান,আগামী ২৬ ডিসেম্বর বকশীগঞ্জ সদর ও বাট্টাজোড় ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামীলীগ মনোনীত প্রার্থীসহ দুই ইউনিয়নে ১৭ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বাট্টাজোড় ইউনিয়নে ৯ জন ও বকশীগঞ্জ সদর ইউনিয়নে ৮ জন। এছাড়াও বাট্টাজোড় ইউনিয়নে সংরক্ষিত আসনে ১৪, সাধারণ সদস্য পদে ৩৪ জন, সদর ইউনিয়নে সংরক্ষিত আসনে ৮ ও সাধারণ সদস্য পদে ৩৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
উল্লেখ্য,বাট্টাজোড় ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হলেন মোখলেছুর রহমান জুয়েল তালুকদার ও সদর ইউনিয়নে আলমগীর কবির আলমাছ। মনোনয়ন যাছাই বাছাই ২৯ নভেম্বর,প্রত্যাহারের শেষদিন ০৬ ডিসেম্বর ও ৭ ডিসেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেয়া হবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article