Thursday, August 20, 2026

বকশীগঞ্জে নৌকার মনোনয়ন পেলেন-আলমাছ ও জুয়েল তালুকদার

Must read

মতিন রহমান।। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ ও বাট্রাজোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন বকশীগঞ্জ সদর ইউনিয়নের আলমগীর কবির আলমাছ ও বাট্রাজোর ইউনিয়নের মোখলেছুর রহমান জুয়েল তালুকদার।

মঙ্গলবার কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে প্রাপ্ত এক নোটিশে এই তথ্য নিশ্চিত হয়েছেন প্রার্থী সহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মনোনয়ন বোর্ড যাচাই বাছাই করে এই ২ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করে প্রার্থীদেরকে নিশ্চিত করেছে। নৌকা মনোনয়ন নিশ্চিত হওয়ার খবর অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের জনসাধারণদের মধ্যে এবং সমর্থকদের মধ্যে ব্যাপক উল্লাস দেখা যায়।

বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয় জানান, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাদের মনোনয়ন দিয়েছেন তাদেরকে ২৩ ডিসেম্বর নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত করার জন্য আওয়ামী লীগের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।

মোখলেছুর রহমান জুয়েল তালুকদার নৌকার মনোনয়ন পেয়ে বলেন, আমাকে নৌকার মনোনয়ন দেওয়ায় আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসনিাকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে আমি বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ সকল অঙ্গ-সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করবো। আপনারা আগামী নির্বাচনে আমাকে ভোট দিয়ে বাট্রাজোর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসাবে গড়ার সুযোগ করে দিবেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article