Thursday, July 2, 2026

বকশীগঞ্জে নিজ অর্থায়নে নির্মিত মসজিদ উদ্বোধন করলেন সামীর সাত্তার

Must read

উৎপল মহন্ত ॥
বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্টমপাড়া এলাকায় নবনির্মিত একটি মসজিদ উদ্বোধন করেছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি ব্যারিস্টার সামীর সাত্তার। শনিবার সকালে মসজিদটির শুভ উদ্বোধন করেন তিনি। ফলে ধর্মপ্রান মুসল্লীরা আজ থেকেই মসজিদে নামাজ পড়তে পারবেন।
জানা যায়,স্থানীয় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে বৈষ্টমপাড়া এলাকায় নিজ অর্থায়নে মসজিদটি নির্মান করেন জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী এম এ সাত্তার। শনিবার এলাকার মুরুব্বীদের সাথে নিয়ে পিতার তৈরি মসজিদ উদ্বোধন করেন ছেলে ব্যারিস্টার সামীর সাত্তার। পরে তিনি কৃষকদের মাঝে নগদ অর্থ বিতরন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বগারচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, ধানুয়া কামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান জুবায়ের হিটলার,সাধারণ সম্পাদক ইউসুফ আলী,সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল,হাবিবুর রহমান হবি,বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান,যুবলীগ নেতা মশিউর রহমান লাখপতি,কমিশনার মিজানুর রহমান ও জাপা নেতা খোকন আকন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article