মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকায় যানজট নিরসনের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস।
রোববার দুপুরে বকশীগঞ্জ উওর বাজার পাটহাটি এলাকায় আইন অমান্য করে ট্রাক লোড-আনলোড করে যানযট সৃষ্টি করার অপরাধে ট্রাক আটক করে থানায় পাঠানোর আদেশ দেন এবং ব্যাবসায়ী মধু রায়কে দুই হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে সহায়তা করেন বকশীগঞ্জ থানা পুলিশ।
বকশীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস উপস্থিত সবাই কে যত্রতত্র পার্কিং ও যানজট সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।এসময় অবৈধ দখলকারী ও রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি কারীদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে কঠোর হুশিয়ারি প্রদান করেন তিনি।


