মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নে সিদ্দিকুর রহমান ফুটবল টুর্ণামেন্ট-২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ অক্টোবর) বিকালে মেরুরচর হাসেন আলী উচ্চবিদ্যালয় মাঠে মেরুরচর ইউনিয়ন পরিষদের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী তরুন সমাজ সেবক সিদ্দিকুর রহমান সিদ্দিকের পৃষ্ঠপোষকতায় খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় যে দুটি দল অংশ গ্রহন করেন মেরুরচর আসিক স্পােটিং ক্লাব বনান মনির স্পোটিং ক্লাব। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মোঃ ইদ্রিস আলী, এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, আব্দুস সাত্তার মাস্টার, সাবেক ইউপি সদস্য নুর ইসলাম, হামির আলী, রাজিউল হাসান , লাভলু মাস্টার , মোজ্জামেল মাস্টার, রকিবুল হাসান লিচু মাস্টার, যুবলীগ নেতা আসিফ খন্দকার প্রমূখ।
মনির স্পোটিং ক্লাব আসিক স্পোটিং ক্লাবকে ০৬ – ০১ গোলে হারিয়ে বিজয় অর্জন করে। উক্ত খেলা উপভোগ করেন কয়েক হাজার মানুষ । খেলা পরিচালনা করেন আব্দুল্লাহ আল মামুন বেনু। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুয়ষ্কার বিতরণ করেন অতিথিরা।


