15.1 C
Munich
Sunday, May 17, 2026

সংসদে অর্থবিল-২০১৯ পাস

Must read

বিদ্যমান কর ও শুল্ক হার পরিবর্তনের বিধান করে আজ জাতীয় সংসদে অর্থবিল-২০১৯ সংশোধিত আকারে পাস করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামলের পক্ষে বিলটি পাসের প্রস্তাব করেন। বিলটি গত ১৩ জুন উত্থাপন করা হয়।
বিলে ২০১৯ সালের ১ জুলাই থেকে শুরু অর্থবছরের জন্য আর্থিক বিধান সম্বলিত কর ও শুল্ক প্রস্তাবের জন্য কতিপয় আইন ও বিধানের সংশোধন করা হয়েছে। এছাড়া বিলে উল্লেখিত বিধানসমূহ ২০১৯ সালের ১ জুলাই থেকে কার্যকর করারও বিধান করা হয়েছে। এ বিলের বিভিন্ন কর প্রস্তাবের ওপর বেশ কয়েকটি সংশোধনী গ্রহণ করা হয়।
সরকারি দলের আ স ম ফিরোজ ,আবদুস শহীদ, ইসরাফিল আলম, , জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, ফখরুল ইমাম, মশিউর রহমান রাঙ্গা, পীর ফজলুর রহমান, বেগম রওশন আরা মান্নান, মজিবুল হক চুন্নু, রুস্তম আলী ফরাজী, লিয়াকত হোসেন খোকা, বিএনপির হারুনুর রশীদ, রুমিন ফারহানা, জাসদের শিরীন আকতার ও গণফোরামের মোকাব্বির খান বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনীর প্রস্তাব আনেন।
এর মধ্যে আ স ম ফিরোজ, আবদুস শহীদ, ইসরাফিল আলম, কাজী ফিরোজ রশীদ, ফখরুল ইমাম, মজিবুল হক চুন্নু, মশিউর রহমান রাঙ্গা, রওশন আরা মান্নান এবং হারুনুর রশীদ আনা ২৯টি সংশোধনী গ্রহণ করা হয়। বাকি সংশোধনী ও অন্যান্য প্রস্তাবগুলো কন্ঠভোটে নাকচ হয়ে যায়।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article