9.9 C
Munich
Tuesday, June 16, 2026

বকশীগঞ্জে বাল্য বিয়ের বলি হলো পঞ্চম শ্রেণীর ছাত্রী নূরানীর

Must read

মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জে বাল্য বিয়ের বলি হলো পঞ্চম শ্রেণির ছাত্রী নূরানী বেগম (১৪)। পরিবারের অভাব অনটন আর কিশোরীর উজ্জল ভবিষ্যতের আশায় সহপাঠিদের সাথে ছুটাছুটি করে খেলার সময়েই তাকে বসতে হয় বিয়ের পিড়িতে।সবার অগোচরে লাল শাড়ি আর মেহেদী পড়ে বিয়ের সাঁজে সেজে শ্বশুরবাড়ি যায় নূরানী বেগম। বিয়ের ৭ মাস পার না হতেই  আত্মহননের পথ বেছে নিলো নূরানী বেগম। রোববার ভোরে পরিবারের অজান্তে বাড়ীর পাশে একটি আম গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

জানা যায়, আত্মহননকারী নূরানী বেগম বকশীগঞ্জ পৌরসভার গোওয়ালগাঁও মধ্যে পাড়া এলাকার ভেনগাড়ী চালক নূরনবীর মেয়ে এবং গোওয়ালগাঁও মধ্যেপাড়া ১৯নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী থাকা অবস্থায় পার্শ্ববর্তী শ্রীরবদী উপজেলার মাধবপুর এলাকার আওয়াল মিয়ার ছেলে গার্মেন্টস শ্রমিক সোলাইমানের সঙ্গে তার বিয়ে দেওয়া হয়। তিন দিন আগে নূরানী বেগম নিজ বাড়িতে আসে রোববার ভোরে এ আত্মহত্যার ঘটনা ঘটে। আত্মহত্যার কিছুক্ষন পর তার স্বামী গার্মেন্টস শ্রমিক সোলাইমান ঢাকা থেকে ঈদের ছুটিতে নূরানীদের বাড়ীতে আসে।

বকশীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট ঘটনার সত্যতা স্বীকার করে জানান কি কারনে মেয়েটি আত্মহত্যা করেছে তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে।

 

 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article