21.8 C
Munich
Monday, June 15, 2026

স্বাস্থ্যবিধি মেনে চলুন,প্রয়োজনে সহায়তা পৌছেঁ যাবে- ইউপি চেয়ারম্যান সাত্তার

Must read

মোহাম্মদ আসাদ :
করোনা ভাইরাস ( কোভিড-১৯) এক অপরিচিত মরনঘাতি ভাইরাস। যার সাথে মানবজাতির আগের পরিচয় নেই। চীনের উহান থেকে এই ভাইরাসের উৎপত্তি হলেও ধীরে ধীরে তা বিশ্বে মহামারীর রুপ ধারন করে। অনেক শক্তিশালী দেশ হিমশিম খাচ্ছে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে। বাংলাদেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় ধাপে শনাক্তের হার রেকর্ড হারে বৃদ্ধি পাচ্ছে। মৃত্যুর হারও অনেক বেশি। দেশে চলছে সরকার ঘোষিত কঠোর লকডাউন।প্রশাসন নিরলস ভাবে মাঠে কাজ করে যাচ্ছে মানুষকে সচেতন করতে । এমন অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং সরকারের দেয়া লকডাউন বাস্তবায়ন করতে সবার প্রতি আহবান জানিয়েছেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার।
ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার বলেন, দেশে করোনার সংক্রমণ দিন দিন বেড়ে চলছে। মৃত্যুর মিছিলও লম্বা হচ্ছে। নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নিয়মিত মাস্ক ব্যবহার করতে হবে। তিনি আরও বলেন, করোনার কারনে অনেকেই কর্মহীন হয়ে গেছে। যাদের ঘরে খাবার নেই তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সাধ্য মতো চেষ্টা করব পাশে থাকার। তাছাড়া  ৩৩৩ নাম্বারে কল দিলেই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ব শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্য সামগ্রী পৌঁছে যাবে ।প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না। প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন। খাদ্য সামগ্রী আপনার ঘরে পৌছেঁ যাবে। জাতির জনকের সূযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে আমি আপনাদের পাশে ছিলাম,আছি এবং থাকবো। ।
উল্লেখ্য, নিলক্ষিয়া ইউনিয়ন চেয়ারম্যান ও বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম সাত্তারের সহোদর বড় ভাই বকশীগঞ্জ উপজেলা আওয়ামীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি  নূর মোহাম্মদ সব সময় অসহায় মানুষের পাশে থাকেন। তিনি এলাকায় বিশিষ্ট দানবীর ও সমাজসেবক হিসেবে পরিচিত।করোনা ভাইরাসের প্রথম ধাপে ৭৫ লাখ টাকার ত্রাণ সহায়তা দিয়েছেন শিল্পপতি নুর মোহাম্মদ।
- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article