3.5 C
Munich
Monday, May 18, 2026

দিন-রাত ছুটছেন ইউএনও মুন মুন জাহান লিজা

Must read

মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ উপজেলাকে বৈশ্বিক মহামারী করোনা মুক্ত রাখতে ও সরকারী নির্দেশনা লকডাউন বাস্তবায়ন করতে দিন-রাত নিরন্তরে ছুটে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা। তার সাথে কাঁধে কাধ দিয়ে একত্রে কাজ করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)স্নিগ্ধা দাশ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী,থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম সম্রাট,হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) নয়ন দাশ, বিজিবি সদস্যরা সহ ইউএনওর নেতৃত্বে সকলের সম্মিলিত চেষ্টায় এখনও অবদি এই উপজেলাকে করোনা ভাইরাস ঝুঁকিমুক্ত রাখতে সক্ষম হয়েছেন।
মরনব্যাধী করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সরকারের নির্দেশনা অনুযায়ী লকডাউন বাস্তবায়ন করতে মাঠ পর্যায়ে কাজ করছে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন। তবে এসব নির্দেশনা পালনে বেশি তৎপর ও আন্তরিকতা দেখা গেছে ইউএনও মুন মুন জাহান লিজাকে। একজন নারী কর্মকর্তা হয়েও রাত-দিন বিরামহীন ভাবে ছুটে চলেছেন উপজেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। জনগণকে সচেতন করা, হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি নিন্ম আয়ের মানুষের ঘরে ঘরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার খাবারের প্যাকেট পৌছে দিচ্ছেন তিনি।
- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article