বকশীগঞ্জ থানায় কম্পিউটার অপারেটরে কর্মরত নিজাম উদ্দিন তার নিজ এলাকায় উন্নয়ন মূলক কাজের জন্য স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেয়েছেন। তিনি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়রা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুর রহমানের ছেলে।
গত ৬(জুন) রবিবার কয়রা গ্রামে নিজ অর্থায়নে এক কিলোমিটার সড়ক নির্মাণ করেন পুলিশ কনেস্টেবল নিজাম উদ্দিন। এই বিষয়টি গুরুত্বের সহিত সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত হয়। জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহামেদ ৬(জুলাই) মঙ্গলবার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার হাতে তুলে দেন তার হাতে । শুধু অর্থ থাকলেই নয় সততা, মানবিকতা, সদিচ্ছা থাকলেই সকল ধরনের সমাজ সেবা ও উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা সম্ভব।
তার কর্ম যজ্ঞের মাধ্যমে চির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকল। তার পরিবারের প্রত্যাশা তার মানবিকতাও সমাজসেবামূলক কাজ অব্যাহত থাকুক আগত সোনালী দিনগুলোতে।

জামালপুর পুলিশ সুপার মহোদয়ের প্রদেয় তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রাপ্ত পুরস্কার, অভিনন্দন-শুভেচ্ছা জানিয়েছেন।


