নিজস্ব প্রতিনিধি ॥
বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য লিটন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
জানা যায়,বাট্টাজোড় এলাকার বাসিন্দা সমাজসেবক খায়রুল মন্ডলের সাথে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্ধ চলে আসছিলো একই এলাকার মেম্বার লিটন মিয়ার। গত ১৪ জুন সকালে বাট্টাজোড়ের নালারমোড়ে চা খাইতে আসে খায়রুল ইসলাম। ওই সময় পূর্ব শত্রুতার জেরে লিটন মেম্বার ও তার সহযোগীরা খায়রুল ইসলামের উপর অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় খায়রুল মন্ডলের চাচাতো ভাই খোকন মন্ডল বাদী হয়ে লিটন মিয়াসহ ৮ জনকে আসামী করে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোশারফ হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকালে আটক ইউপি সদস্য লিটন মিয়াকে আদালতে সোপর্দ করা হবে।
বকশীগঞ্জে ইউপি সদস্য গ্রেপ্তার


