21.8 C
Munich
Monday, June 15, 2026

বকশীগঞ্জে নারীদের ফ্রী ভায়া ক্যাম্প অনুষ্ঠিত

Must read

মতিন রহমান।। স্বাস্থ্য ও পরিবারে কল্যাণ মন্ত্রনালয়ের উদ্যোগে জাতীয় জরায়ুমুখ ও স্তন ক্যান্সার নির্নয় ও প্রশিক্ষণ কেন্দ্র ইউএনএফপিএর কারিগরী সহযোগিতায় জামালপুরের বকশীগঞ্জ সূর্যনগর কমিনিউটি ক্লিনিক এ জরায়ু মুখ ক্যান্সার শনাক্তকরণ (ভায়া) ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার দুপুরে সূর্যনগর কমিনিউটি ক্লিনিকে ভায়া ক্যাম্পের পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী। এসময় ৮২ জন নারীর ভায়া পরিক্ষায় ৭ জনের শরীলে ক্যান্সারের লক্ষন পাওয়া যায়।
 
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী বলেন, জরায়ু মুখ ও স্তন ক্যান্সার বড় ধরনের ঘাতকব্যাধি। প্রাথমিক পর্যায়ে এ ক্যান্সার নির্নয় করতে পারলে অধিকাংশ নারীর জীবন বাঁচানো সম্ভব। মাতৃমৃত্যু অন্যতম কারণও জরায়ুমুখ ও স্তন ক্যান্সার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন বিনামূল্যে জরায়ু মুখ ও স্তন ক্যান্সার শনাক্তকরণ পরীক্ষা করা হয়। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিকে ভায়া ক্যাম্প অনুষ্ঠিত হবে।
- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article