21.8 C
Munich
Monday, June 15, 2026

শুদ্ধাচার পুরস্কার পেলেন বকশীগঞ্জে ইউএনও মুন মুন জাহান লিজা

Must read

মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসনে কর্মরত উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা ২০২০-২১ অর্থবছরে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।
 
রোববার জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানে জামালপুরের জেলা প্রশাসক জনাব মুর্শেদা জামান এই পুরষ্কার তুলে দেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজার হাতে। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তা এবং জেলার সকল ইউএনও উপস্থিত ছিলেন।
শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তিতে উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা বলেন, এই প্রাপ্তি ভবিষ্যতে আমাকে কাজের প্রতি আরো বেশি দায়বদ্ধ এবং দায়িত্বশীল করে তুলবে। সামনের দিনগুলোতে নিজের সর্বোচ্চ মেধা, শ্রম ও যোগ্যতা দিয়ে দেশ এবং মানুষের সেবা করতে নিজেকে আরো বেশি উজাড় করে দিতে চাই।
- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article