মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১২ জুয়াড়িকে আটক করেছে।
বুধবার (২ জুন) ভোর ৫টার সময় গোপন সংবাদের ভিওিতে বকশীগঞ্জ থানা পুলিশের একটি দল বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়ের লাউচাপড়া পাহাড়ের গহীন অরণ্যে অভিযান চালিয়ে জুয়া খেলারত ১২ জন জুয়াড়িকে আটক করে । এসময় ঘটনাস্থল থেকে নগদ ৫৬১০ টাকা, প্লাষ্টিকের চট, তাস সহ বিভিন্ন ধরনের জুয়াখেলার আলামত জব্দ করা হয়।
আটককৃত জুয়াড়িরা হলেন লাউচাপড়া গ্রামের রিয়াজুল হকের ছেলে ইমান আলী(৪২), ময়তুল্লার ছেলে আব্দুল হক (৪৫), আব্দুস সামাদের ছেলে আশকর আলী (৪৫), নুরুল হকের ছেলে রফিক (৪৫), জমর আলীর ছেলে আব্দুর রাজ্জক(৪০), জবেদ আলীর ছেলে শাহা আলম (৪৫), মহিল উদ্দিনের ছেলে আওয়াল (৩০), গাজীউর রহমান ছেলে রমজান (৩৮), আবেদ আলীর ছেলে জহিরুল (৩৫), নুরল হকের ছেলে সাইফুল ইসলাম (৩৫), ইসমাইল হোসেনের ছেলে সাইদুর রহমান (৩০) ও ফরাজ উদ্দিনের ছেলে মোন্নাফ (২৫)।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট বলেন,বিশ্বস্ত সূত্রে সংবাদ পাওয়ার ভিত্তিতে উপ পরিদর্শক (এসআই) আকিকুল ইসলামের নেতৃত্বে থানার ১৫ জনের একটি টিম অক্লান্ত পরিশ্রমে পাহাড়ের বিভিন্ন অলিগলি ও জঙ্গলের পথ ধরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জুয়াখেলারত অবস্থায় ১২ জনকে আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


