স্টাফ রিপোর্টার ॥
বকশীগঞ্জের পানাতিয়াপাড়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ৫০ বছর উপলক্ষে ৫০ বলের শর্ট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। মঙ্গলবার পানাতিয়াপাড়া মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বকশীগঞ্জ বন্ডিং ডেল একাদশ বনাম পানাতিয়াপাড়া ক্রিকেট র্স্কচার্স একাদশের মধ্যকার খেলায় বন্ডিং ডেল একাদশ জয়লাভ করে। পরে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে ফ্রিজ ও এলইডি টিভি পুরস্কার হিসেবে বিতরণ করা হয়। পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুমা ইয়াছমিন স্মৃতি। অন্যান্যের মধ্যে উপজেলা নাগরিক ঐক্য স্বেচ্ছাসেবক কমিটির যুগ্ন আহবায়ক তৌহিদুজ্জামান, চেয়ারম্যান প্রার্থী মুসা তারেক ও সাংবাদিক মাসুদ উল হাসান সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জের পানাতিয়াপাড়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা


