9.1 C
Munich
Thursday, June 11, 2026

বকশীগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

Must read

মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ উপজেলা চত্বরের ভেতরে কিশোরীকে ধর্ষণের ঘটনায় রবিন মিয়া (২০) নামে এক নির্মাণ শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে বকশীগঞ্জ থানার পুলিশ ময়মনসিংহ শহর থেকে ওই যুবকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের ভেতরে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের নতুন একটি ভবনের কাজ চলছিল। একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ময়মনসিংহ থেকে শ্রমিক এনে কাজ করছিল। ওই ভবনের নির্মাণ শ্রমিক ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া এলাকার রবিন মিয়ার সঙ্গে এক কিশোরীর পরিচয় হয়। শনিবার দিবাগত রাত ৩টার দিকে রবিন ওই কিশোরীকে আনসার ভিডিপি কার্যালয়ে আসতে বলে। রবিনের সঙ্গে দেখা করতে গেলে সেখানেই ধর্ষণের শিকার হয় ওই কিশোরী। ঘটনা জানাজানি হলে সকালে নির্যাতিত কিশোরীর বাবা বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করেন।মামলা দায়েরের কয়েক ঘণ্টা পরেই রবিবার দিবাগত রাতেই ময়মনসিংহ শহর থেকে অভিযুক্ত রবিন মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাট জানান, রবিন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য জামালপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article