9.1 C
Munich
Thursday, June 11, 2026

বকশীগঞ্জে করোনা প্রতিরোধে পুলিশের মাস্ক বিতরণ অব্যাহত

Must read

মতিন রহমান।। আবারও  করোনা প্রাদুর্ভাব বৃদ্ধি হওয়ায় জামালপুর বকশীগঞ্জ থানার পুলিশের করোনা প্রতিরোধে ব্যাপক ভূমিকা লক্ষ করা যাচ্ছে। করোনা প্রতিরোধ করতে থানা পুলিশের উদ্যোগে বিভিন্ন স্থানে পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক,লিফলেট,স্টিকার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। 

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম সম্রাট নিজে ফোর্সসহ পৌর শহরের বিভিন্ন স্থানে গিয়ে মাস্ক বিতরণসহ করোনা প্রতিরোধে করণীয় সম্পর্কে প্রচারণা চালাচ্ছেন। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাজারের দোকানদার, ক্রেতা ও পথচারীদের মাঝে নিজহাতে মাস্ক পড়িয়ে দেন। এসময় অধিকাংশ মানুষকে মাস্কবিহীন অবস্থায় বাজারে চলাচল করতে দেখা যায়। ওসি তাদের ডেকে মাস্ক পরিধাণ করতে বাধ্য করেন।

এসময় থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনামূলক প্রচারনা চালান প্রাণঘাতি করোনাভাইরাসের এই ক্রান্তিকালে এলাকাবাসীর উদ্দেশ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করছেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)শফিকুল ইসলাম সম্রাট ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article