মতিন রহমান: মুজিব শতবর্ষে মেতে উঠুন পিঠা উৎসবে এই স্লোগান নিয়ে জামালপুর বকশীগঞ্জের আলিরপাড়া আলহাজ্ব গাজী আমানুজ্জামান মডার্ন কলেজে জমজমাট পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বসন্ত বরণ উপলেক্ষে আলহাজ্ব গাজী আমানুজ্জমান মর্ডান কলেজ মাঠে প্রতি বছরের ন্যায় ৪র্থ বারের মতো শুক্রবার সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস ও বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম সম্রাট।
আলহাজ্ব গাজী আমানুজ্জমান মর্ডান কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি গাজী আমানুজ্জামানের পৃষ্টপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতা সদস্য আলহাজ্ব মনোয়ারা বেগম,অধ্যক্ষ নুর জাহান বেগম,গাজী মাইদুল হক,আফরোজা বেগম,কামরুন নাহার হক।

পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠনে বাঙালি ঐতিহ্যের ভাপা, চিতই, পাটিসাপটা, নকশা, পাকন, ফুল, দুধ পুলি ও চন্দ্র পুলিসহ প্রায় ১০০ রকমের পিঠার পসরা সাজিয়ে বসেন ৫০টি স্টল। এসময় স্থানীয় কন্ঠ শিল্পী নৃত্য শিল্পীরা মনমুগ্ধকর গান ও নৃত্য পরিবেশন করেন।
আলহাজ্ব গাজী আমানুজ্জমান মর্ডান কলেজের প্রতিষ্ঠাতা গাজী আমানুজ্জামান সেরা পিঠার স্টল মালিকদের ও সেরা কন্ঠ ও নৃত্য শিল্পীদের পুরস্কার প্রদান করেন। এলাকাবাসী এই আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।



