মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জ উপজেলার নিলখিয়া ইউনিয়নের অটোরিক্সা চালক নূর আলম (২৭) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন।
বুধবার রাতে পাশ্ববর্তী শ্রীরবদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের কাটাখালি ব্রীজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার রাতে বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের বিনোদনচর গ্রামের আজাহার আলীর ছেলে নিহত নূর আলম (২৭) সহ জানকীপুর গ্রামের কালামের ছেলে মনছুর আলী (৩০),কাশেমের ছেলে জলিল (২৮) ও শোকলালের ছেলে নারায়ণ (২৫) অতিরিক্ত মদ্যপান করা অবস্থায় অটোরিক্সা চালিয়ে বকশীগঞ্জে ফেরার পথে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার নীচে খাদে পড়ে অটোরিক্সা চালক নূর আলম (৩২) ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় এলাকাবাসীর সহযোগিতায় আরও তিন জনকে আশংকাজনক অবস্থায় বকশীগঞ্জ সরকারি হাসপাতালে আনা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী বলেন,নিহত নুর আলমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে অন্য তিন জন প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ীতে চলে গেছে।


