22.8 C
Munich
Monday, June 15, 2026

বকশীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা

Must read

মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রিয়াদ নামের এক ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা দাস।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস ঘটনা স্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে  অবৈধভাবে বালু উত্তোলনের দ্বায়ে রিয়াদকে বালুমহাল ও মাটিব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জানা গেছে,বকশীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সূর্য্যনগর পশ্চিমপাড়া এলাকার আঃ বাতেনের পুত্র মোঃ রিয়াদ দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিল। উত্তোলন করা এসব বালু তিনি বাণিজ্যিকভাবে বিক্রি করছিলেন।

এ সময় বকশীগঞ্জ থানার এ. এস. আই বদরুল ইসলামসহ সঙ্গীয় ফোস উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article