21.8 C
Munich
Monday, June 15, 2026

বকশীগঞ্জে বেকারীতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

Must read

মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা বাজারের সাথী বেকারীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বিএসটিআই অনুমোদনবিহীন পাউরুটি, বিস্কুট উৎপাদন ও বিক্রির অভিযোগে মালিক শফিকুলকে ১৫ হাজার টাকা এবং রামরামপুর বাজারে অস্বাস্থকর পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদন করায় মনিরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেছে।

রোববার(৩১ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিষ্ট্রেট স্নিগ্ধা দাশের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।এসময় সারমারা বাজারের আব্দুর রহমানের ছেলে সাথী বেকারীর মালিক শফিকুলকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা ও রামরামপুর বাজারের মজিবর রহমানের ছেলে মনিরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারী ইন্সপেক্টর মোস্তফা কামাল টিটন ও বকশীগঞ্জ থানার এ.এস.আই তানভীরসহ সঙ্গীয় ফোর্স।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article