17.6 C
Munich
Tuesday, June 16, 2026

বকশীগঞ্জ পৌর শহরে একটি বাসায় দিন দুপুরে দূর্ধর্ষ চুরি

Must read

মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জে একটি বাসায় দিন দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। একটি সংঙ্গবদ্ধ চুরের দল ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢোকে ওয়াডড্রোপ আলমারি ভেঙ্গে নগদ ২ লক্ষ ৮৭ হাজার টাকা ৩৫ ভরি স্বর্ণলকারসহ প্রায় ১৮ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

রবিবার (২৪ জানুয়ারি) বকশীগঞ্জ পৌর শহরের টিএন্ডটি রোড়ে অবসর প্রাপ্ত ফুড অফিসের কেরানি ফজলুল করিমের বাসায় এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় সকাল ১১টার দিকে ফজলুল করিম বাসায় তালা লাগিয়ে পার্শ্ববর্তী এলাকা গোওয়ালগাঁও মেয়ের বাসায় যান। দুপুর দুই টায় নিজ বাসায় ফিরে দেখেন বাসার তালাভাংগা ও বাসা থেকে ৩৫ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ২ লাখ ৮৭ হাজার টাকা ও শাতাধিক পিচ শাড়ীসহ ১৮ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এই ব্যাপারে সন্দোহভাজন ২ জনকে জিজ্ঞাসাবাদ করছে বকশীগঞ্জ থানা পুলিশ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article