6.3 C
Munich
Monday, May 18, 2026

বকশীগঞ্জ থানার ওসি’র নববর্ষের শুভেচ্ছা

Must read

মাসুদ উল হাসান ॥ ইংরেজি নববর্ষ ২০২১ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বকশীগঞ্জ থানার মানবিক অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট। মুক্তিযোদ্ধা,ইমাম,জনপ্রতিনিধি,উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা কর্মচারীবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,শিক্ষক,সুশীল সমাজ,সাংবাদিক ও বকশীগঞ্জ থানায় কর্মরত সকল পুলিশ সদস্যসহ সকল শ্রেণীর পেশার মানুষকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট।
নতুন বছরের প্রথম দিন শুক্রবার বকশীগঞ্জ থানায় সেবা নিতে আসা মানুষ জনকে ফুলেল শুভেচ্ছা জানান ওসি সম্রাট। সেই সাথে নতুন বছর উপলক্ষে আগতদের মিষ্টি মুখ করান তিনি। এ সময় ওসি (তদন্ত) আবদুর রহিম, এস আই রাজু আহম্মেদ,এস আই মোশারফ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট বলেন,নতুন বছর হোক করোনা মুক্তির এবং ২০২১ হোক সমৃদ্ধির। সেই সাথে সকলের সুস্বাস্থ্য,দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করছি। সবাইকে আবারো জানাই ইংরেজী নব বর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article