14.1 C
Munich
Monday, May 18, 2026

মানবতার ফেরিওয়ালা ইউএনও মুনমুন জাহান লিজা

Must read

মাসুদ উল হাসান ॥
‘মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে’ কিংবদন্তি শিল্পী ভূপেন হাজারিকার গানের এই কথাগুলো যে কত সত্যি, তারই প্রমাণ দিয়ে চলেছেন মুনমুন জাহান লিজা। মুনমুন জাহান লিজা জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। বুধবার সকালে মামুনুর রহমান বাবু নামে এক কলেজ ছাত্রের চিকিৎসার জন্য তার পিতার হাতে অনুদানের চেক তুলে তিনি। এ সময় সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান ও বকশীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম শাহীন আল আমীন উপস্থিত ছিলেন।
জানা যায়,উপজেলার মেরুরচর গ্রামের দরিদ্র দুদু মিয়ার ছেলে শ্রীবরদী কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মামুনের প্রায় এক বছর আগে চোখের সমস্যা দেখা দেয়। দরিদ্র পিতা দুদু মিয়া অনেক কষ্টে বিভিন্ন হাসপাতালে ছেলেকে চিকিৎসা করান। কিন্তু মামুনের চোখের কোন উন্নতি হয়নি। চিকিৎসকরা জানান মামুনের দুটি চোখই নষ্টের পথে। দ্রুত চোখের অপারেশন করতে হবে। কিন্তু অর্থাভাবে ছেলের চিকিৎসা করাতে পারছিলেন না দরিদ্র পিতা। অপারেশন করানোর মত সামর্থ্য নেই তার। বিষয়টি বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মৌখিক ভাবে অবহিত করেন। পরে কলেজ ছাত্রের চিকিৎসার জন্য সহযোগীতার হাত বাড়ান ইউএনও মুনমুন জাহান লিজা। বুধবার দুপুরে ৫ হাজার টাকার একটি চেক তুলে দেন তিনি।
উল্লেখ্য,মহামারি করোনায় নিজের নিরাপত্তার কথা না ভেবে দিন-রাত জনগণের সেবায় নিজেকে ব্যস্ত রেখেছেন ইউএনও মুনমুন জাহান লিজা। সরকারি রুটিন ওয়ার্কে থেকেও সাধারণ মানুষের মন জয়করা একজন মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি। বকশীগঞ্জে যোগদানের পর থেকেই সরকারি সেবা সর্বসাধারণের দূয়ারে পৌঁেছ দিতে দিন রাত পরিশ্রম করছেন। রাতের আধারে সরকারি কম্বল শীতার্ত মানুষের মাঝে জড়িয়ে দিচ্ছেন নিজের হাতে। বিশেষ করে করোনা পরিস্থিতিতেও তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছুটে গেছেন সরকারি সাহায্য নিয়ে। বাড়িয়ে দিয়েছেন অসহায় মানুষের প্রতি মানবতার হাত। তাইতো খুব অল্প সময়ের মধ্যে মানুষের মন জয় করে নিয়েছেন ইউএনও মুনমুন জাহান লিজা। বকশীগঞ্জে এক মানবতার ফেরিওয়ালার নাম ইউএনও মুনমুন জাহান লিজা।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article