13.7 C
Munich
Monday, May 18, 2026

বকশীগঞ্জে বিজয় দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠান

Must read

মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও শহীদদের  বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশন বকশীগঞ্জ উপজেলা শাখার  উদ্যোগে পৌর এলাকার নয়াপাড়া হাফিজুর রহমান স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার কমিশন,উপজেলা শাখার সভাপতি ও পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের জামালপুর জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ ইসমত পাশা,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের জামালপুর জেলা শাখার সাধারন সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট নজরুর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সী বীর প্রতিকবার, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী, বাংলাদেশ মানবাধিকার কমিশনের বকশীগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক জাহানারা জাহান প্রমুখ।

উপস্থাপনায় ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের বকশীগঞ্জ পৌর শাখার সভাপতি প্রভাষক মোসাদ্দেকুর রহমান মানিক।

সার্বিক সহযোগিতায় নয়াপাড়া নিরক্ষরতা ও ভিক্ষুকমুক্ত সংস্থার সদস্যরা কাজ করেন। এসময় গরীব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article