মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জে মাস্ক না পড়া ও গণপরিবহন গুলোতে স্বাস্থ্যবিধি না মানায় অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় মাস্ক পড়া নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে।
রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে পৌর এলাকার পুরাতন বাসষ্ট্যান্ড এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট স্নিগ্ধা দাশ। এসময় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দূরপাল্লাগামী গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানায় ও পথচারীরা মাস্ক না পড়ার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ১১ জনকে ৪ হাজার ৬০০ শত টাকা জরিমানা করা হয়। এবং সাথে সাথে তা আদায় করা হয়। সেই সাথে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ প্রদান করা হয় এবং ভবিষ্যতের জন্য কয়েকজনকে সর্তক করা হয়।
বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট স্নিগ্ধা দাশ বলেন,আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতার কোন বিকল্প নেই। জনসম্পৃক্ততাই পারে প্রশাসনের এ নির্দেশ গুলো বাস্তবায়নে সফলতা আনতে। সে লক্ষে তিনি সর্বস্তরের জনতার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি আরও বলেন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মানুষ মাস্ক না পড়লে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা বাড়ানোসহ আরও কঠোর ব্যাবস্থা নেয়া হবে। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় সহযোগিতা করেন বকশীগঞ্জ থানার এ এস আই আজিজসহ পুলিশ ফোর্স।


