মতিন রহমান।। মহামারী করোনা নিয়ন্ত্রণে সরকারিভাবে মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা দেওয়া হলেও তা মানছেন না অনেকেই। এরই প্রেক্ষিতে জামালপুর বকশীগঞ্জ পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দন্ডবিধির বিভিন্ন অপরাধে ১২ জনকে জরিমানা করা হয়েছে। জরিমানা আদায় করার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা সৃষ্ঠির লক্ষ্যে মাস্ক বিতরণ ও সকলকে মাস্ক পরার জন্য সতর্ক করা হয়েছে।
সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস। অভিযানে দন্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ নং ধারা অনুযায়ী ৮ জনকে ৪ হাজার ৯০০ শত টাকা,স্থানীয় সরকার পৌরসভা আইন ২০১০ এর ৭ ধারায় ৩ জনকে ৫ হাজার টাকা ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৭ ধারায় ১ জনকে ৩ হাজার টাকাসহ মোট ১২ জনকে সর্বমোট ১২ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়। এসময় বকশীগঞ্জ থানার এ, এস, আই জুবায়েল সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।


