14.6 C
Munich
Tuesday, June 16, 2026

বকশীগঞ্জে টানা ৫ দিন ধরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতী চলছে

Must read

মতিন রহমান ॥ জামালপুরের বকশীগঞ্জে  টানা ৫দিন ধরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নিয়োগবিধি সংশোধন করে স্বাস্থ্য পরিদর্শক ১১ ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১২ এবং স্বাস্থ্য সহকারীদের ১৩ তম বেতন গ্রেড প্রদান করে ১ বছরের প্রশিক্ষন দিয়ে বেতন বৈষশ্য দূরকরার দাবীতে কর্মবিরতী চলছে।

সোমবার প্রতিদিনের মতো বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর উদ্দ্যোগে কর্মবিরতি চলছে। দাবি না মানা পর্যন্ত তাদের এই কর্মবিরতি চলবে।

বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশন ও বাংলাদেশ হেল্থ ইন্সপেক্টর সেক্টোরাল এসোসিয়েশন যৌথভাবে এই কর্মসূচী পালন করছে।

কর্মবিরতিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যন্ট এসোশিয়েশন বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুস সামাদ,সাধারন সম্পাদক তাহিরুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক ইয়াছমিন আরা,স্বাস্থ্য সহকারী আমিনুল ইসলাম,শফিকুল ইসলাম, শাহীনা সিদ্দিকা,রফিকুল ইসলাম,রাফিউল ইসলাম,রবিউল ইসলাম,কুতুব উদ্দিন,মেহেরুন নেছা,শাহনাজ আক্তার, খাতুনে জান্নাত,গোলাম ইমতিয়াজ আহম্মেদ,খাইরুল ইসলাম,হুমায়ুন কবীর,রুমা আক্তার,রেজাউল করিম,সানোয়ার হোসেন,প্রদীপচন্দ্র দাস, মোজাম্মেল হক,শফিকুল ইসলাম,সিরাজুল ইসলামসহ উপজেলায় কর্মরত সকল স্বাস্থ্য সহকারী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের বকশীগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক তাহিরুল ইসলাম জানান, আমরা চাকরী শুরু থেকে অবহেলিত ও বৈষম্যের শিকার হয়ে আসছি। অথচ আমরা মাতৃ ও শিশু মৃত্যুর হার কমানো, শিশুদের যক্ষা নিয়ন্ত্রণ, পোলিও মুক্ত, ম্যালেরিয়া নিয়ন্ত্রণসহ গুটি বসন্ত মুক্ত বাংলাদেশ গড়তে নিরলস কাজ করে যাচ্ছি। তারপরও আমাদের বেতন বৈষম্যের নিরসন আজও হয়নি। প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী আমাদের দাবি মেনে নিলেও তা বাস্তবায়ন হয়নি। তাই বাধ্য হয়ে আমরা কর্মবিরতী ঘোষণা করেছি।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article