21.2 C
Munich
Tuesday, June 16, 2026

বকশীগঞ্জে পুত্র হত্যার দায়ে পিতার ফাঁসি

Must read

মো: রতন মিয়া ॥
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নতুন টুপকারচর গ্রামের পাচঁ মাস বয়সী শিশু আশিক হত্যার দায়ে অভিযুক্ত পিতার বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় দিয়েছেন বিজ্ঞ আদালত। দীর্ঘ ৯ বছর পর বিচারের রায় দিয়েছে জামালপুরের জেলা ও দায়রা জজ আদালত। রোববারন জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ জজ মোঃ জুলফিকার আলী খান এই রায় দেন। রায়ে বিজ্ঞ জজ শিশু পুত্র আশিক হত্যার অভিয়োগে পাষন্ড পিতা মোস্তফার ৫০ হাজার টাকা অর্থ দন্ডাদেশ দেন।
জানা যায়, ২০১১ সালের ২০ মে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের নতুন টুপকারচর গ্রামে একটি মোবাইল কেনার ঘটনাকে কেন্দ্র করে স্বামী মোস্তফা ও স্ত্রী রোজিনার মধ্যে ঝগড়া বাধে। এই ঘটনাকে কেন্দ্র করে রোজিনার স্বামী মোস্তফা তার পাচঁ মাস বয়সী শিশুপুত্র আশিককে দুই পা ধরে আছড়িয়ে হত্যা করে। এ বিষয়ে রোজিনা বাদী হয়ে ঘাতক স্বামী মোস্তফার বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। নয়জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে দীর্ঘ ৯ বছর পর ২৯ নভেম্বর রোববার মামলার রায় ঘোষনা করা হয়েছে।
জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট নির্মল কান্তি ভদ্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মামলার একমাত্র আসামী ঘাতক মোস্তফা জামিন নিয়ে পলাতক রয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article